সংখ্যাতত্ত্বের মূল বিষয় বিভিন্ন সংখ্যা। সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯, প্রত্যেক সংখ্যা এক এক গ্রহের সঙ্গে সম্পর্কিত। সংখ্যাতত্ত্বে ব্যক্তির জন্মতারিখ অনুযায়ী গ্রহের প্রভাবে প্রভাবিত হওয়ার কথা বলা হয়। এই কারণে জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন। সেই অনুযায়ী বিচার করে নির্দিষ্ট ব্যক্তি সম্বন্ধে নানা গোপন তথ্যের হদিস দেওয়া যায়। কোনও ব্যক্তি মানুষ হিসাবে কেমন, তাঁর ভাল দিক, খারাপ দিক প্রভৃতি সম্বন্ধে একটা ধারণা জন্মসংখ্যা থেকে পাওয়া যায়। সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, তিন জন্মসংখ্যার মেয়েরা স্ত্রী হিসাবে খুব ভাল হন। এঁরা যে সংসারে বৌ হয়ে যান, সেখানে সুখের কোনও অভাব থাকে না। সকল দুঃখ-দুর্দশা ঘুচে যায়। তালিকায় কোন কোন জন্মসংখ্যার মহিলারা রয়েছে, দেখে নিন।
আরও পড়ুন:
কোন তিন জন্মসংখ্যার জাতিকারা স্ত্রী হিসাবে শ্রেষ্ঠ?
৩: ৩ জন্মসংখ্যার জাতিকাদের উপর নিয়ন্ত্রণ থাকে দেবগুরু বৃহস্পতির। এঁরা সংসারের হাল শক্ত হাতে ধরতে সক্ষম। দায়িত্ববোধে পূর্ণ হন। যে কোনও কাজ দক্ষতার সঙ্গে করেন ৩ জন্মসংখ্যার জাতিকারা। পরিবারে সকলকে নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করেন। এই জাতিকারা সঞ্চয়ে পারদর্শী হন। যে বাড়িতে যান, সেই বাড়ির আর্থিক উন্নতি ঘটে।
আরও পড়ুন:
৬: শুক্র দ্বারা পরিচালিত হন ৬ জন্মসংখ্যার জাতিকারা। এঁরা বিলাসবহুল জীবন কাটাতে ভালবাসেন। সেই কারণে পরিবারকে কী ভাবে সমৃদ্ধ করে তোলা যায় অনর্গল সেই চেষ্টা করে চলেন। অযথা খরচা করতে পছন্দ করেন না ৬ জন্মসংখ্যার জাতিকারা। পরিবারের সকলের পছন্দ-অপছন্দের খেয়াল রাখেন। বাইরের কাজ সামলাতে যেমন পারদর্শী হন, তেমনই গুছিয়ে সংসার করার বিষয়েও এগিয়ে এই জাতিকারা।
৯: ৯ জন্মসংখ্যার জাতিকাদের উপর মঙ্গলের প্রভাব থাকে। সেই কারণে এঁদের রাগ একটু বেশি হয় ঠিকই। কিন্তু এঁদের সাহসও হয় প্রশংসনীয়। দরকারে পরিবারের সকলের পাশে থাকেন এঁরা। তাঁদের ভাল-মন্দের খেয়াল রাখেন। যে কোনও কাজ এই জাতিকারা দৃঢ়তার সঙ্গে করে থাকেন। এঁদের লড়াই করে চলার ক্ষমতা সংসার তথা পরিবারের সদস্যদের নানা কঠিন সময় থেকে বার করে আনে।