পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি মদ আটক হয়েছে। ভোটের সময় রাজ্যে ৫৮ লক্ষ ৫৮ হাজার ৬৪৮ লিটার মদ আটক করা হয়েছে। যার মূল্য ১৫১ কোটি টাকার বেশি।
নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির বিধানসভা নির্বাচন ও অন্যান্য উপনির্বাচনে নগদ, মদ, মাদক, সোনার গয়না ও অন্য উপহার মিলিয়ে প্রায় ১৪৪৫ কোটি টাকা মূল্যের পণ্য আটক করা হয়েছে। এ সব দিয়ে ভোটারদের প্রলোভিত করার চেষ্টা হয়েছিল। সবথেকে বেশি আটক হয়েছে তামিলনাড়ুতে, প্রায় ৬৬২ কোটি টাকার নগদ ও অন্যান্য পণ্য। পশ্চিমবঙ্গে প্রায় ৫৭৩ কোটি টাকার নগদ-পণ্য আটক করা হয়েছে। তবে আটক মদের পরিমাণে সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। বিধানসভা ভোটগুলিতে মোট ৬৯ লক্ষ ৮৮ হাজার ৭৯৩ লিটার মদ আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ১৮৩ কোটি টাকা। এর মধ্যে ১৫১ কোটি টাকা দামের ৫৮ লক্ষ ৫৮ হাজার ৬৪৮ লিটার মদ শুধু পশ্চিমবঙ্গেই আটক করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)