আজকের দিন- মানসিক চাপ বাড়তে পারে, তবে খুব বেশি সমস্যা হবে না। সন্তানদের নিয়ে ছুটোছুটি করতে গিয়ে নাজেহাল অবস্থা হতে পারে। প্রেমের দিকে অল্পবিস্তর সমস্যা থাকবে। মায়ের সঙ্গে স্ত্রীর জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে। খুব বেশি না হলেও খরচ বাড়বে। আধ্যাত্মিক আলোচনায় মনোনিবেশ করতে পারা একটু মুশকিল হতে পারে।
এই বছর- কাউকে সহায়তা করার আগে চারদিক ভেবে কাজ করুন। ভাই-বোনদের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য খরচ বাড়বে। প্রেমের দিকটা একটু খারাপ দেখা যাচ্ছে, কিন্তু বিবাহিত জীবনে সুখ থাকবে। জমি কেনার ইচ্ছা থাকলেও সেটা সফল হতে পারে। কর্মের জায়গায় সৎ থাকতে পারলে লাভবান হবেন। বছরের মাঝামাঝি সামাজিক কাজ করতে গিয়ে প্রশংসা পেতে পারেন।
চরিত্র- শান্ত পরিবেশ এঁরা খুব ভালবাসেন। জীবনে অনেক বড় হতে পারেন। কারও বেশি পরামর্শ এঁরা নিতে চান না। বন্ধুদের অতিরিক্ত বিশ্বাস করেন। প্রেমের দিক থেকেও এঁরা বেশ বিশ্বাসী হন। কোনও কাজকেই ছোট ভাবেন না। অর্থ সঞ্চয় করতে চান, কিন্তু ছোট বয়সে তা সফল না হলেও বড় বয়সে এসে যথেষ্ট অর্থের মালিক হন। সকলের সঙ্গে মেলামেশা করতে ভালবাসেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy