নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
লোকসভার আসন বিন্যাসের ক্ষেত্রে কোনও বৈষম্য হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি দেশের কোন রাজ্য— তা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখানে হোক— কারও উপর অবিচার হবে না।”
মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য তিনি রাজনৈতিক সুবিধা পেলেও পেতে পারেন বলে জানিয়েছেন মোদী। একই সঙ্গে তিনি জানান, এই ‘সংস্কারের কাজ’ তিন দশক ধরে স্থগিত হয়ে থাকলে সাধারণ মানুষ এবং সব দল সুবিধা হারাবে।
মহিলা সংরক্ষণ বিল পাশের কৃতিত্ব চান না প্রধানমন্ত্রী মোদী। মোদী জানান, মহিলা সংরক্ষণ বিল পাশের জন্য তিনি কোনও
কৃতিত্ব চান না। কোনও নেতা এর কৃতিত্ব নিতে চাইলে তিনি পাতা জু়ড়ে বিজ্ঞাপনও দিতে
পারেন বলে জানিয়েছেন তিনি।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদীর বক্তৃতার সময় উঠে দাঁড়িয়ে কিছু বলছিলেন তৃ়ণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে বসতে বলেন স্পিকার ওম বিড়লা। তার পরেই স্পিকারের উদ্দেশে মোদী বলেন, “ওঁকে (কল্যাণ) বলতে দিন। ওখানে (পশ্চিমবঙ্গ) ওঁকে কেউ কিছু বলতে দেন না।”
সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব মোদীর অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা ওবিসি পরিচয়ের কথা স্মরণ করিয়ে দিলে মোদী জানান, তিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি হলেও সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান। তার পরেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে মোদী জানান, তিনি কখনও কখনও মুলায়ম-পুত্রের সমর্থন পান।
মহিলা সংরক্ষণ বিল ২৫-৩০ বছর আগেই পাশ হওয়া উচিত ছিল বলে মতপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, নানা বাহানা দিয়ে এই বিল পাশ করাতে বিলম্ব করা হয়েছে।
লোকসভায় মোদী বলেন, “যাঁরা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন, মেয়েরা তাঁদের ক্ষমা করবে না।” বিরোধিতার জন্য তাঁদের ‘দীর্ঘ সময় ধরে মূল্য চোকাতে’ হবে বলেও জানান তিনি।
মোদী বলেন, “দেশের বোনেদের উপর আস্থা রাখুন। লোকসভায় তাঁদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করুন।”
প্রধানমন্ত্রী বলেন, “মহিলা বিলের বিরোধিতা করেছে একটি দল! ভোটের সময় যাঁরা এর বিরোধিতা করেছেন, মানুষ তাঁদের জবাব দিয়েছে।” তবে নির্দিষ্ট কোনও দলের নাম করেননি তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এটা সকলের সাফল্যের ফল। এটা গোটা দেশের সাফল্য। এটা কোনও একটি দলের জয় নয়।” মহিলা সংরক্ষণ বিলে রাজনীতির রং লাগানোর প্রয়োজন নেই বলেও জানান মোদী।
বিরোধীদের রাজনীতি ছেড়ে উন্নয়নের শরিক হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেন, “ভারতকে আমরা নতুন দিশা দেখাতে চলেছি। মহিলা সংরক্ষণ বিল পেশ ভারতীয় সংসদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy