Advertisement
০৮ জুন ২০২৬
TMC Crisis

সংসদে দলনেতা কাকলি, মমতার দলে ভাঙন, এ বার কি এনডিএ-তে ‘তৃণমূল’?

বিধানসভার পর লোকসভাতেও ভাঙন তৃণমূলে? জোড়াফুল হাতছাড়া হওয়া কি সময়ের অপেক্ষা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২০:৩৯
Share: Save:

বিধানসভায় পরিষদীয় দল আগেই হয়েছে হাতছাড়া। এ বার লোকসভাতেও ভাঙন তৃণমূলে। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। তাঁরাই আবার যোগ দিতে চাইছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে। বিদ্রোহীদের নেতৃত্বে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সোমবার চিঠিও পাঠানো হয় লোকসভার স্পিকার ওম বিড়লাকে। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে জোড়াফুল প্রতীক নিয়ে তৃণমূল গড়েছিলেন মমতা। ঘটনাচক্রে সেই দল যখন তাঁকে ছেড়ে যাচ্ছে, তখন ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কী? কী হবে দলের ভবিষ্যৎ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy