Advertisement
১৫ মে ২০২৬
Enforcement Directorate

সোনা পাপ্পু-মামলায় জিজ্ঞাসাবাদ ইডি-র, শেষে গ্রেফতার, আদালতে পেশ পুলিশকর্তা শান্তনুকে

গ্রেফতার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাস। সোনা পাপ্পু-মামলায় ইডি হেফাজতে শান্তনু। এর আগেও কলকাতা এবং দিল্লির দফতরে একাধিক মামলায় শান্তনুকে তলব করে কেন্দ্রীয় সংস্থা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১২:৩৫
Share: Save:

সোনা পাপ্পু-মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেফতার করল ইডি। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে ছিলেন শান্তনু। সাড়ে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। শুক্রবার শান্তনুকে পেশ করা হয় ইডি-র বিশেষ আদালতে। কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুকে এর আগেও একাধিক বার তলব হয়। কিন্তু বার বার হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ। শান্তনুর বাড়িতে তল্লাশিও চলেছে বলে জানা গিয়েছে। ভোট পর্ব মেটার পর বৃহস্পতিবার শান্তনু ইডি দফতরে যান। রাতেই গ্রেফতার হন পুলিশকর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy