Advertisement
১৮ জুন ২০২৬
WB LOP Case

বিরোধী দলনেতা ঋতব্রতই, তহবিলে লেনদেন বন্ধে অরূপের চিঠি, বিড়ম্বনা বাড়ছে তৃণমূলের

বিধানসভার বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। অন্য দিকে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দলের ‘সদ্য প্রাক্তন’ কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২১:১৫
Share: Save:

বিধানসভায় বিরোধী দলনেতা আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না হাই কোর্ট। ঋতব্রত শিবিরের পক্ষ থেকে একে ‘নৈতিক জয়’ হিসাবেই দেখা হচ্ছে। এ দিকে দলের অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন যাতে না হয়, সেই আর্জি জানিয়ে ব্যাঙ্কে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। যদিও কোষাধ্যক্ষ পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে তৃণমূল। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাকর্মীদের বদল নিয়েও জারি জটিলতা। তৃণমূলের অন্দরে ডামাডোল যেন আরও বাড়ল সাম্প্রতিক ঘটনাবলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy