Advertisement
১১ মে ২০২৬

ঠিক যেন সিনেমা! দ্রাবিড়ীয় দুই দলের শাসন পেরিয়ে তামিলভূমে ছুটল তলপতির ‘বিজয়’রথ

দলের বয়স মাত্র দুই। বাইনারি ভেঙে জোটের সমীকরণ টেনে তামিলভূমে নয়া রাজনীতি তলপতি বিজয়ের।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৯:৪৬
Share: Save:

মানুষ তাঁকে চেয়েছিলেন। সিনেমার নায়ককে চেয়েছিলেন জননায়ক হিসাবে। তাঁর সিনেমার চিত্রনাট্যে থাকত সামাজিক ন্যায়, সকলের সমান অধিকার, তরুণ প্রজন্মের চাকরি পাওয়ার মতো বিষয়গুলো। সে তো তামিল সমাজের মনের কথা। জনপ্রিয়তা তাই আকাশ ছুঁয়েছিল। তবে তা নিছক ফ্যান-ফলোয়িংয়ের বুদবুদ হয়ে থাকেনি। সিনেমার তলপতির ভক্তেরা ক্রমে এমন নেটওয়ার্ক তৈরি করে ফেলেন, যা বদলে যায় রাজনৈতিক জনভিত্তিতে। ২০২৪-এর ফেব্রুয়ারিতে জন্ম টিভিকে দলের। ২০২৬-এ তামিলনাড়ুর মসনদে বসলেন তলপতি বিজয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy