Advertisement
০৪ জুন ২০২৬
Eviction Drive Kolkata

‘পাল্টানো দরকার, পাল্টেছে, গরিবেরা মরছে’, উচ্ছেদ হওয়া এক হকার দম্পতির গল্প

বিশ্বজিৎ সাউ আর তাঁর স্ত্রী দমদম রেলস্টেশনে হকারি করতেন। শনিবার রাতে বুলডোজ়ারে গুঁড়িয়ে গিয়েছে দোকান। কেমন ছিলেন বিশ্বজিতেরা? এ বার কী ভাবে চলবে?

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৯:০২
Share: Save:

দমদম স্টেশনে গুঁড়িয়ে যাওয়া হকারদের দোকানগুলোর মধ্যে বিশ্বজিত সাউয়ের দোকানও ছিল। দুই ছেলে, স্ত্রী রূপালি আর অসুস্থ মাকে নিয়ে বিশ্বজিতের সংসার। বিশ্বজিতের গল্প আসলে এই পশ্চিমবঙ্গেরই গল্প। যেখানে কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা কাজ হারান, শিক্ষকের চাকরি জোটাতে মোটা টাকা ঘুষ দিতে হয়, এমএ পাশ করেও চাকরি মেলে না। বিশ্বজিতের স্ত্রীও স্বামীর সঙ্গে দোকান চালাতেন। রূপালি বলছেন, “পাল্টানো দরকার, পাল্টেছে। এতটাই পাল্টেছে যে গরিবদের মরে যেতে হবে। শুধু বড়লোকেরাই থাকবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy