Advertisement
০৭ মার্চ ২০২৬
Mamata Banerjee Dharna

ধর্নামঞ্চ থেকে দূরে, একা একাই ঘুরছেন মমতার এক সময়ের আন্দোলনের সঙ্গী সিঙ্গুরের মহাদেব

কৃষিজমি রক্ষা থেকে ভোটাধিকার রক্ষা। মমতা বন্দ্যেপাধ্যায় আছেন আন্দোলনেই। কুড়ি বছর পেরিয়ে এসে, একটু কি পিছনেই পড়ে গেলেন সিঙ্গুরের মহাদেবেরা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২০:৪৯
Share: Save:

মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হেভিওয়েট নেতাদের বক্তৃতার আওয়াজ ভেসে আসছে দূর থেকে। তিনি অবশ্য একটু দূরে দূরেই। মঞ্চ আলো করে বসে থাকার বালাই নেই। মঞ্চের ধারেকাছে যাওয়ারও চেষ্টা করেননি। ঘুরছেন একা একাই। তিনি মহাদেব দাস। সিঙ্গুর আন্দোলনের সময় ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতার ঠিক পাশেই। বহু মিটিং করেছেন একসঙ্গে। নেত্রীর ২৬ দিনের অনশনের স্মৃতি এখনও তাঁর মনে টাটকা। মাঝে জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy