Advertisement
২৫ জুন ২০২৬

জোড়া ভূমিকম্প ভেনেজ়ুয়েলায়, ১০০০০ জনের মৃত্যুর আশঙ্কা! পাশে থাকার বার্তা ‘বন্ধু’ ট্রাম্পের

৩৯ সেকেন্ডের ব্যবধানে জোড়া ভূমিকম্প। ভেনেজ়ুয়েলায় প্রায় ১০,০০০ জনের মৃত্যুর আশঙ্কা মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২১:০৮
Share: Save:

‘ঈশ্বর আমাদের শক্তি দিন, রক্ষা করুন’— প্রার্থনা করছেন ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ়। জোড়া ভূমিকম্পের অভিঘাতে এক নিমেষে যেন ধ্বংসস্তূপ সে দেশের রাজধানী। ক্ষতিগ্রস্ত একাধিক শহর। তাসের ঘরের মতো ভেঙেছে বহুতল। ধুলোর চাদরে ঢাকা চারিদিক। বিচ্ছিন্ন মোবাইল সংযোগ ব্যবস্থা। সন্ধে পেরিয়ে রাতভর, ভোর রাত পর্যন্ত উদ্ধারকর্মীদের ছোটাছুটি। আতঙ্কিত মানুষের হাহাকার, পরিজনদের খোঁজ। ছুটির দিনের আনন্দ লহমায় বদলে গিয়েছে দুঃস্বপ্নে। দুর্দিনে পাশে থাকার বার্তা ‘বন্ধু’ ট্রাম্পের। সাহায্যের আশ্বাস ভারতেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy