CSIR CMERI Recruitment 2025

৩০জন গবেষকের প্রয়োজন দুর্গাপুর সিএমইআরআই-এ, যোগ্যতা যাচাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

পদ অনুযায়ী, নিযুক্তদের সর্বাধিক বেতন হতে পারে মাসে ৪৯,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:০৭
Share:

সিএসআইআর-সিএমইআরআই। ছবি: সংগৃহীত।

দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এ একাধিক বিষয়ে গবেষণার সুযোগ। প্রতিষ্ঠানের গবেষণামূলক কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে। প্রতিষ্ঠানের তরফে কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পে প্রিন্সিপাল প্রোজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র রিসার্চ ফেলো এবং সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩০। বিভিন্ন পদে কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের মার্চ বা অক্টোবর মাস পর্যন্ত। নিযুক্তদের কাজের দক্ষতা এবং প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

বিভিন্ন পদে আবেদনের জন্য আলাদা বয়সসীমা রয়েছে। কিছু পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বা ৩৫ বছর। বাকি পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। পদ অনুযায়ী, নিযুক্তদের সর্বাধিক বেতন হতে পারে মাসে ৪৯,০০০ টাকা।

Advertisement

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

প্রতিষ্ঠানে আগামী ৩ এবং ৪ নভেম্বর নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement