আইআইটি বম্বে। ছবি: সংগৃহীত।
টেকনোলজিক্যাল ডিজ়াইন-এ স্নাতকে ভর্তি প্রবেশিকা (ইউসিড)-এর ফল প্রকাশিত। পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বে। শুক্রবার তাদের তরফেই ঘোষণা করা হল ফলাফল।
গত ১৮ জানুয়ারি ইউসিড-এর আয়োজন করেছিল আইআইটি বম্বে। পরীক্ষার ‘আনসার কি’ প্রকাশ করা হয় জানুয়ারির শেষে। কোর্সে ভর্তির জন্য আইআইটি-র তরফে কাট অফ নম্বর প্রকাশ করা হয়। চূড়ান্ত আনসার কি-র ভিত্তিতেই ইউসিড-এর ফল ঘোষণা করা হয় ৬ মার্চ। পরীক্ষায় প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতেই দেশের বিভিন্ন আইআইটি এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য আয়োজন করা হবে কাউন্সেলিং প্রক্রিয়ার।
কী ভাবে ফলাফল দেখবেন?
১। পরীক্ষার্থীদের uceed.iitb.ac.in-এ যেতে হবে।
২। সেখানে ‘ইউসিড ২০২৬ রেজ়াল্ট’ দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। লিঙ্কে ক্লিক করে নিজেদের ই-মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই নিজেদের স্কোর এবং র্যাঙ্ক দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
ইউসিড-এ উত্তীর্ণেরা আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি হায়দরাবাদ, আইআইটি ইনদওর, আইআইটি রুরকি-এর মতো নানা প্রতিষ্ঠানে ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। ভর্তি হতে পারবেন বিডিএস কোর্সে।