IIFT Admission 2026

মানবসম্পদ উন্নয়ন নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স আইআইএফটি-র, কাদের জন্য?

সপ্তাহান্তেই ক্লাসের আয়োজন করা হবে। কোর্সের মেয়াদ এক বছর ছ’মাস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬
Share:

আইআইএফটি। ছবি: সংগৃহীত।

যে কোনও সংস্থার মানবসম্পদকে কী ভাবে যথাযথ ভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে বিশেষ পাঠ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)। কেন্দ্রীয় বাণিজ্য দফতর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, বিভিন্ন সংস্থার পেশাদার এবং স্বনিযুক্ত ব্যক্তিদের জন্য এই কোর্স করানো হবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (এইচআরডিএম)-এর কোর্স করানো হবে। এটি একটি পিজি ডিপ্লোমা কোর্স। পাঠক্রমের ক্লাস হবে আইআইএফটি-র দিল্লি ক্যাম্পাসেই। সপ্তাহান্তেই ক্লাসের আয়োজন করা হবে। কোর্সের মেয়াদ এক বছর ছ’মাস।

পাঠক্রমে যে কোনও সংস্থার মানবসম্পদকে কী ভাবে, কোন কৌশলে কাজে লাগানো যায়, তার পাঠ দেওয়া হবে। সংস্থার লাভের অঙ্ক বাড়াতে কী কী পদক্ষেপ করা যায়, তা-ও জানা যাবে কোর্স থেকে।

Advertisement

আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কোনও সংস্থায় ব্যবস্থাপকের কাজের তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে।

প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ক্যাট, জিম্যাট, জ্যাট, ম্যাট, সিম্যাট, এটিএমএ-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মাধ্যমে। যাঁরা এ সমস্ত পরীক্ষা দেননি, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকা পরীক্ষা, গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আগ্রহীরা এ জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১,২৫০ টাকা এবং অসংরক্ষিতদের ২,৫০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩১ মার্চ আবেদনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement