MTech Admission 2026

কৃত্রিম মেধা বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, গেট ছাড়াই ভর্তি নেবে আইআইটি প্রতিষ্ঠান

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), জম্মু-র তরফে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি কোর্সের অধীনে কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং শেখার সুযোগ দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১২:৫৩
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), জম্মু। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং-এর স্নাতকোত্তরের প্রবেশিকায় উত্তীর্ণ না হলেও মাস্টার অফ টেকনোলজি (এমটেক) করতে পারবেন। ওই ডিগ্রি কোর্সের অধীনে কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং করার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), জম্মু।

Advertisement

দু’বছরের স্নাতকোত্তর স্তরের কোর্সের ক্লাস অনলাইন মাধ্যমে করানো হবে। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং শিক্ষকেরা অনলাইনে ক্লাস করাবেন। এ ছাড়াও আলাদা করে বিভিন্ন বহুজাতিক সংস্থার কৃত্রিম মেধা বিশেষজ্ঞরাও পেশা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবেন।

কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে স্নাতকেরা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়ার সুযোগ পাবেন। তাঁদের ন্যূনতম দু’বছর কোনও সংস্থায় কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ডেটা সায়েন্স এবং কৃত্রিম মেধা সংক্রান্ত বিষয়ে আগ্রহী হওয়া প্রয়োজন।

Advertisement

পড়ুয়াদের ক্লাসের পাশাপাশি, নির্দিষ্ট সময় অন্তর কম্পিউটার ভিশন, ডিপ লার্নিং-এর মত বিষয়ে প্রজেক্টও তৈরি করতে হবে। পড়াশোনা সম্পূর্ণ হলে ওই প্রকল্পের ভিত্তিতে তাঁদের মূল্যায়ন সম্পূর্ণ করবেন আইআইটি, জম্মু কর্তৃপক্ষ। আগ্রহীর অনলাইন মাধ্যমেই ভর্তি হওয়ার আবেদনপত্র জমা দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement