অয়েল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কর্মী নিয়োগ করবে অয়েল ইন্ডিয়া লিমিটেড। ওই সংস্থার ভুবনেশ্বরের দফতরে কেমিস্ট এবং ড্রিলিং ইঞ্জিনিয়ার পদে কর্মখালি রয়েছে। সংশ্লিষ্ট পদে চার জনকে নিয়োগ করা হবে।
রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা কেমিস্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত দু’বছর ড্রিলিং সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ড্রিলিং ইঞ্জিনিয়ার পদে পেট্রোলিয়াম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের তিন বছর তেল সংশোধনগার বা গ্যাস উৎপাদন কেন্দ্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
২৪ থেকে ৫০ বছর বয়সি ব্যক্তিরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, নিযুক্তকে ছ’মাসের চুক্তিতে ভুবনেশ্বরের দফতরে কাজ করতে হবে। ওই মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা পাবেন।
আগ্রহীদের জীবনপঞ্জি, কর্মজীবনের যোগ্যতার নথি এবং দু’টি ছবি-সহ আবেদনপত্র নিয়ে সরাসরি সংস্থার ভুবনেশ্বরের দফতরে উপস্থিত থাকতে হবে। ১৩ নভেম্বর ইন্টারভিউ নেবেন বিশেষজ্ঞেরা।