Viral Video

বান্ধবীর জন্মদিনে ভয়ঙ্কর ‘উপহার’, বাক্স খুলতেই আতঙ্কে চিৎকার করে উঠলেন তরুণী! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণীর জন্মদিন পালন হচ্ছে। উপস্থিত রয়েছে তাঁর বন্ধু-বান্ধবীরা। এর মধ্যেই দেখা যায়, তরুণীর কয়েক জন বন্ধু দেওয়ালে চলা একটি টিকটিকি ধরেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৮:৩০
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বান্ধবীর জন্মদিন। উপহার হিসাবে ‘ভয়ের বাক্স’ তুলে দিলেন একদল তরুণ। বাক্স খুলেই আতঙ্কে চিৎকার করে উঠলেন তরুণী। ছিটকে গেলেন বিছানার এক পাশে। কী ছিল সেই উপহারের বাক্সে? চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণীর জন্মদিন পালন হচ্ছে। উপস্থিত রয়েছেন তাঁর বন্ধু-বান্ধবীরা। এর মধ্যেই দেখা যায়, তরুণীর কয়েক জন বন্ধু দেওয়ালে চলা একটি টিকটিকি ধরেছেন। এর পর তাঁরা সেই টিকটিকি একটি উপহার বাক্সে পুরে বান্ধবীর কাছে উপস্থিত হন। তরুণীর হাতে তুলে দেন সেই বাক্স। তরুণী তখন বিছানায় বসে কেক কাটছিলেন। কেক কাটা হতেই উপহারের বাক্স খুলে দেখেন তিনি। আর তার পরেই চমকে যান। টিকটিকি দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন। বাক্সটি ছুড়ে দিয়ে বিছানার এক দিকে ছিটকে যান তিনি। তার পর উঠে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। আর তাঁর বাকি বন্ধু-বান্ধবীরা হো হো করে হাসতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য৭_ঝাড়খণ্ডী’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বান্ধবীর জন্মদিনে বাকি বন্ধুদের করা দুষ্টুমির ভিডিয়ো দৃষ্টি আকর্ষণ করেছে নেটপাড়ার। নেটাগরিকদের কেউ কেউ আবার নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘উপহার নয়, বান্ধবীর হৃদয় কত শক্ত, এ যেন তার পরীক্ষা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই ধরনের বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নেই। তরুণীর মিনি হার্ট অ্যাটাক হলেও অবাক হব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement