Tejasswi Prakash on Karan Kundrra's Past Relationship

‘সকলের অতীত থাকে’, কর্ণের বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকা অনুষার সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ খুললেন তেজস্বী

২০২০ সালে বিচ্ছেদের আগে প্রায় বছরতিনেকের সম্পর্ক ছিল কর্ণ ও অনুষার। বিচ্ছেদের পরে অনুষা প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগ আনেন। তা নিয়ে তৈরি হয় বিপুল আলোচনা। কী বললেন তেজস্বী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৪:২৬
Share:

প্রেমিকের অতীত নিয়ে মুখ খুললেন তেজস্বী। ছবি: সংগৃহীত।

প্রায় ৪ বছর ধরে সম্পর্কে রয়েছেন তেজস্বী প্রকাশ ও কর্ণ কুন্দ্রা। একের পর এক রিয়্যালিটি অনুষ্ঠানে অংশও নেন তাঁরা। ‘লাফটার শেফ’-এর পরে এখন তাঁরা ‘দেশি ব্লিং’-এ এসেছেন। এই অনুষ্ঠানেই তাঁদের বিয়ের গুঞ্জন প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। সেই সঙ্গে কর্ণের বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগ নিয়েও কথা বলেন তেজস্বী। পাশে দাঁড়ালেন প্রেমিকের?

Advertisement

অনুষা দাণ্ডেকরের সঙ্গে কর্ণের বিচ্ছেদের পরে অভিনেতার বিরুদ্ধে ওঠে সম্পর্কে প্রতারণার অভিযোগ। এ নিয়ে প্রশ্ন করা হলে তেজস্বী বলেন, “আমাদের সকলের অতীত আছে। কারও অতীত হয়তো জনসমক্ষে রয়েছে। ও (কর্ণ) প্রতারণা করেছে কি না, আমরা জানি না। কারণ, ও নিজের দিকটা আমাকে বলেছে। গোটা দুনিয়া কী জানল বা ভাবল তা নিয়ে ও ভাবিত নয়। কিন্তু, আসল কথাটা আমার জানা প্রয়োজন, তাই আমাকে বলেছে।”

বছরতিনেকের সম্পর্ক ছিল কর্ণ ও অনুষার। ২০২০ সালে বিচ্ছেদের পরে অনুষা তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগ আনেন। নাম না করে এক অনুষ্ঠানে অনুষা দাবি করেন যে, একটি ডেটিং অ্যাপ-এর হয়ে ওঁরা দু’জনেই কাজ করেন। অনুষাই নাকি প্রথমে সেই বিজ্ঞাপনের কাজটি পান এবং তৎকালীন প্রেমিককে সেই কাজটি পাইয়ে দেন। তাঁর কথায়, ওই কাজের জন্য তাঁর প্রাক্তন জীবনের সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। অনুষার অভিযোগ, যে অ্যাপ-এর ওঁরা দু’জন মুখ ছিলেন, সেই অ্যাপ ব্যবহার করেই নাকি অন্যান্য মেয়ের সঙ্গে ‘সম্পর্ক’ তৈরি করতেন কর্ণ। এমনকি তিনি কর্ণের বিরুদ্ধে ‘অর্ধেক মুম্বইয়ের মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত’ হওয়ার অভিযোগও তোলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement