Viral Video

বৃষ্টির কারণে শর্ট সার্কিট! বাড়ির সামনের ল্যাম্পপোস্ট থেকে ঝরল আগুনের ফুলঝুরি, ভাইরাল ভয় ধরানো ভিডিয়ো

ভারী বর্ষণের মধ্যেই এক ব্যক্তি বাড়ির বাইরে দেখতে পেলেন এক ভয় ধরানো দৃশ্য, যা দেখে তাঁর ‘চোখ কপালে উঠে গেল’। সেই ভিডিয়োই তিনি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৪:৪৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চলতি বছরে বেঙ্গালুরুতে ইতিমধ্যে বর্ষা চলে এসেছে। হচ্ছে প্রবল বর্ষণ। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে তার নানা ভিডিয়ো দেখতে পাওয়া যাচ্ছে। বেঙ্গালুরুর বহু জায়গাই বর্তমানে জলমগ্ন। ভারী বর্ষণের মধ্যেই এক ব্যক্তি বাড়ির বাইরে দেখতে পেলেন এক ভয় ধরানো দৃশ্য, যা দেখে তাঁর ‘চোখ কপালে উঠে গেল’। সেই ভিডিয়োই তিনি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ইন্দিরানগরে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অঝোর ধারায় পড়ে চলেছে বারিধারা। তার মধ্যেই এক ব্যক্তি নিজের বাড়ির বারান্দা থেকে দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। বাড়ির ঠিক উল্টো দিকের ল্যাম্পপোস্ট থেকে বেরোতে শুরু করল স্ফুলিঙ্গ। একসময় তা এতই ভয়ঙ্কর রূপ ধারণ করল যে চারপাশ কমলা হয়ে গেল। ফট ফট আওয়াজ করতে করতে তার এবং ল্যাম্পপোস্টের সংযোগস্থল থেকে আগুনের ফুলঝুরি একনাগাড়ে রাস্তার উপর ঝরে পড়তে লাগল। বৈদ্যুতিক খুঁটিটিকে কাঁপতেও দেখা গেল। আগুনের ফুলকি বেরোনোর সেই বিকট আওয়াজ ছাপিয়ে গেল বৃষ্টির আওয়াজকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নিকেত রাজ দ্বিবেদী’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৩০ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। বৃষ্টির কারণে তার থেকে আগুন বেরোনোর জন্য নেটাগরিকেরা উন্মুক্ত বৈদ্যুতিক খুঁটি এবং রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement