ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার পড়েছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। শাস্ত্রমতে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। শাস্ত্রে গ্রহণ চলাকালীন নানা উপায় পালনের কথা বলা রয়েছে। প্রতি বছর সাধারণত দু’বার সূর্যগ্রহণ হয়। জ্যোতির্বিজ্ঞান মতে তিন ধরনের সূর্যগ্রহণ হতে দেখা যায়। বলয়গ্রাস, খণ্ডগ্রাস ও পূর্ণগ্রাস। মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষপথে অবিরত পরিভ্রমণকালে সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। আগামী পাঁচ বছরে কবে, কোন প্রকার সূর্যগ্রহণ হবে, জেনে নিন।
২০২৬ সালে সূর্যগ্রহণ:
১৭ ফেব্রুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় দুপুর ৩টে ২৬ মিনিট।
গ্রহণ দেখা যাবে- আন্টার্কটিকা, দক্ষিণ আর্জেন্টিনা, সাউথ আফ্রিকার আকাশে।
১২ অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় রাত ৯টা ৪ মিনিট।
গ্রহণ দেখা যাবে- গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং রাশিয়া থেকে।
২০২৭ সালে সূর্যগ্রহণ:
৬ ফেব্রুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিট।
গ্রহণ দেখা যাবে- দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার আকাশে।
২ অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় দুপুর ১টা।
গ্রহণ দেখা যাবে- মিশর, সৌদি আরব এবং সোমালিয়ার আকাশে।
২০২৮ সালে সূর্যগ্রহণ:
২৬ জানুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় বিকেল ৫টা ৩৬ মিনিট।
গ্রহণ দেখা যাবে- দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের কিছু অংশে।
২২ জুলাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় ভোর ৫টা ৫৭ মিনিট।
গ্রহণ দেখা যাবে- অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ড থেকে।
২০২৯ সালে সূর্যগ্রহণ–
১৪ জানুয়ারি আংশিক সূর্যগ্রহণ ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় রাত ৮টা ৩১ মিনিট।
গ্রহণ দেখা যাবে- ব্রাজ়িল, বারমুডা, কলোম্বিয়া, জামাইকা এবং মেক্সিকোর আকাশ থেকে।
১২ জুন আংশিক সূর্যগ্রহণ ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় সকাল ৭টা ৫৬ মিনিট।
গ্রহণ দেখা যাবে- অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং ফ্রান্সের আকাশে।
১১ জুলাই আংশিক সূর্যগ্রহণ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট।
গ্রহণ দেখা যাবে- আন্টার্কটিকা, আর্জেন্টিনা, চিলি থেকে।
৫ ডিসেম্বর আংশিক সূর্যগ্রহণ ।
গ্রহণ শুরু ভারতীয় সময়- সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট।
গ্রহণ দেখা যাবে- আন্টার্কটিকা, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকার আকাশে।
২০৩০ সালে সূর্যগ্রহণ–
১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ ।
গ্রহণ শুরু ভারতীয় সময়- সকাল ৯টা ৪ মিনিট।
গ্রহণ দেখা যাবে- আলজেরিয়া, টিউনেশিয়া, গ্রিস, তুরস্ক এবং রাশিয়া থেকে।
২৫ নভেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
গ্রহণ শুরু- ভারতীয় সময় সকাল ৯টা ৪৬ মিনিট।
গ্রহণ দেখা যাবে- নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে।