Sun in Krittika Nakshatra May 2026
শিবকে ‘সাক্ষী’ করে নিজের নক্ষত্রে প্রবেশ, শেষ বৈশাখে ‘সূর্যদেবের বন্দি’ হয়ে চমকাবে কোন কোন রাশির ভাগ্য?
আগামী ১১ মে, সোমবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নক্ষত্র বদল করছে সূর্য। পা রাখতে চলেছে নিজেরই নিয়ন্ত্রণে থাকা নক্ষত্র কৃত্তিকায়। জ্যোতিষবিদেরা জানাচ্ছেন, এর ফলে বিশেষ ভাবে উপকৃত হবেন চার রাশির জাতক-জাতিকারা।
জ্যোতির্বিজ্ঞান
মতে নক্ষত্র হলেও, জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহ হিসাবেই ধরা হয়। জ্যোতিষমতে প্রধান গ্রহ ৯টি এবং নক্ষত্র ২৭টি। অর্থাৎ,
প্রত্যেক গ্রহের নিয়ন্ত্রণে রয়েছে ৩টি করে নক্ষত্র। অন্যান্য গ্রহের মতোই সূর্যের
অধীনে থাকা নক্ষত্রের সংখ্যাও তিনটি। এই তিনটি নক্ষত্র হল কৃত্তিকা, উত্তর
ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া। আগামী ১১ মে, সোমবার
সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নক্ষত্র বদল করছে সূর্য। পা রাখতে চলেছে নিজেরই নিয়ন্ত্রণে
থাকা নক্ষত্র কৃত্তিকায়। ২৪ মে পর্যন্ত
স্থায়ী হবে সূর্যের এই অবস্থান। জ্যোতিষবিদেরা জানাচ্ছেন, এর ফলে বিশেষ ভাবে
উপকৃত হবেন চার রাশির জাতক-জাতিকারা। জেনে নিন তাঁরা কারা—
-
কর্কট: সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের ফলে কর্কট রাশির জীবন উজ্জ্বল হয়ে উঠবে। জ্যোতিষমতে, আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে উঠবে তারা, যার প্রভাব পড়বে
কাজেকর্মে। ফলে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের
সুনজরে থাকবেন। ব্যবসায়ীদের এমন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে, যাতে ব্যবসায় বিনিয়োগের
ক্ষেত্রে লাভবান হবেন।
-
সিংহ:
এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সূর্যের এই গোচর সৌভাগ্য বয়ে আনবে
বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। এত কাল যে কঠোর পরিশ্রম করেছেন, তার ফল পাবেন। ভাগ্যও
সুপ্রসন্ন থাকবে। ছাত্র-ছাত্রীদের জন্যও সময়টা শুভ। বিদেশভ্রমণের যোগও রয়েছে।
-
বৃশ্চিক:
কোনও কাজ আটকে থাকলে এই সময় দ্রুত সেটির সমাধান হয়ে যাবে বৃশ্চিক রাশির, এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্রে। সৃজনশীল
কাজে নামডাক হবে। পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য থাকলে, তা মিটে যাবে। প্রেমের
ক্ষেত্রেও সময়টা বেশ ভাল। সহকর্মীদের পাশে পাবেন।
-
মীন:
মীন রাশির জাতক-জাতিকাদের অর্থলাভের যোগ রয়েছে বলে জানাচ্ছেন
জ্যোতিষবিদেরা। আয়ের বিভিন্ন পথ সামনে আসার সম্ভাবনা। কেউ ঋণ নিয়ে থাকলে সে টাকাও
ফেরত পাবেন। সমাজসেবার কাজে জড়িত থাকায় সুনাম পাবেন।