কাজের জায়গায় চাপ বৃদ্ধি পাবে ঠিকই, তবে সফলতা আসবে দ্বিগুণ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে।
আজ যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খুব চিন্তাভাবনা করে তবেই এগোন। নতুন বন্ধু জীবনে আসতে পারে। প্রেমেও একটু বাধা থাকতে পারে। কোনও ঘটনায় অশান্তি সৃষ্টি হতে পারে, সম্ভব হলে আজ একটু বিশ্রাম নিন। সন্তানদের বিশেষ নজরে রাখুন। প্রতিবেশীদের সঙ্গে কোনও ঝুটঝামেলায় জড়িয়ে পরতে পারেন। সংসারের চাপ বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের কারণে খরচ বৃদ্ধি হতে পারে।