সন্তানদের জন্য মুখ উজ্জ্বল হতে পারে। কারও বিরুদ্ধে কোনও কথা বলতে যাবেন না।
বাড়ির জিনিস খুব সাবধানে রাখুন চুরি যাওয়ার ভয় রয়েছে। কারও দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হতে পারে। নিজের বুদ্ধিমত্তার সঙ্গে চললে সব দিকই সামলে নিতে পারবেন। সারা দিনে একটু আনন্দও থাকবে আবার দুঃখও থাকবে। ভালবাসার মানুষদের কাছ থেকে আঘাত আসতে পারে। চিন্তা পিছু ছাড়বে না। আয় হবে, ব্যয় হবে, আবার সঞ্চয়ও হবে। নিজে স্বাধীন ভাবে থাকতে চাইবেন। বন্ধুর সাহায্য এড়িয়ে চলাই শুভ হবে। মায়ের শরীর নিয়ে খরচ বাড়তে পারে।