কর্মে উন্নতি রয়েছে ঠিকই, কিন্তু কর্মের প্রতি নিষ্ঠা রেখে চলতে হবে। বিকেলের দিকে প্রাপ্তিযোগ রয়েছে।
একটু চেষ্টা করলেই নিজের সুপ্ত প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। পরিবারের মধ্যে মতবিরোধ দেখা গেলেও, পরে তা মিটে যাবে বলে দেখা যাচ্ছে। কথাবার্তায় বিশেষ লাগাম দেওয়া প্রয়োজন। শরীর নিয়ে কোনও চিন্তা থাকবে না। সন্তানদের জন্য কোনও সাহায্য করতে হতে পারে। ভ্রমণে আনন্দ না-ও পেতে পারেন।