কন্যা রাশির উপর আজ নতুন কোনও বিশেষ কাজের দায়িত্ব আসতে চলেছে। যদি একটু সংযত থাকা যায় পারিবারিক সম্পর্ক মধুর হবে।
কর্মক্ষেত্রে কারও বিশেষ সহায়তা পেতে পারেন। প্রেমের দিকে একটু ঝুঁকে দেখুন, হয়তো মন না-ও ভাঙতে পারে। প্রযুক্তিগত কাজে উন্নতির যোগ রয়েছে। বন্ধুকে সাহায্য করতে হতে পারে। আজ লেনদেনের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। আর্থিক ভারসাম্য বজায় রেখে চলতে পারলে লাভবান হবেন। সন্তান এবং পরিবারের সকলের সঙ্গে সময় ভাল কাটবে। ঈশ্বরে ভক্তির খুব প্রয়োজন।