কুম্ভ রাশি

Today Horoscope

আজকের দিন কুম্ভ রাশি- ০১ নভেম্বর, ২০২৫

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১১:৩৩
Share:

আজকের দিন

০১ নভেম্বর ২০২৫

চমকপ্রদ দিন হলেও, মানসিক যন্ত্রণা একটু থাকবে। মানসিক চিন্তা কমাতে ভ্রমণের প্রয়োজন। 

অংশীদারি ব্যবসায় সুযোগ আসতে পারে। সামান্য হলেও হঠাৎ প্রাপ্তিযোগ হতে পারে। কর্মক্ষেত্রে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে, তবে নিজের বুদ্ধিতে তা কাটিয়ে উঠতে হবে। সন্তানদের লেখাপড়া নিয়ে ভাবনা বৃদ্ধি পাবে। পরিবারের সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারার চেষ্টা করলেও লাভ হবে বলে মনে হচ্ছে না। সামাজিক কাজের ভার আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের দিকে করতে যাবেন না। নতুন জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। নিজের শরীর নিয়ে বিশেষ কোনও চিন্তা থাকবে না।

Advertisement

সম্পদ

৩/৫

আয়ের বিষয়ে নতুন পথ খোলার আশা রাখতে পারেন।

পরিবার

২/৫

পরিবারের কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে।

সম্পর্ক

২/৫

সম্পর্কে বিরোধিতার মনোভাব আসতে পারে।

পেশা

৩/৫

পেশায় কাউকে অংশীদার করতে হতে পারে, এতে লাভবান হবেন।

শুভ সংখ্যা

১৯

শুভ দিক

উত্তর-পূর্ব

শুভ রত্ন

নীলা

শুভ রং

নীল

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: