সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। শারীরিক সমস্যা থাকবে না।
দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারেন, যার ফলে আনন্দ দ্বিগুণ বাড়বে। বেকারদের জন্য কাজের ভাল খবর আসতে পারে, সুযোগ হাতছাড়া করবেন না। সপ্তাহের প্রথমে ব্যবসায় খারাপ খবর পেতে পারেন, পরে ভাল হতে পারে। আর্থিক চাপ থাকবে না। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন। কাজের জায়গায় ঊর্ধ্বতনেরসঙ্গে বুঝে কথা বলতে হবে।