সিংহ রাশি

আপনার এই সপ্তাহ সিংহ রাশি— ১৯ এপ্রিল, ২০২৬ থেকে ২৫ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির এই সপ্তাহটা (১৯ থেকে ২৫ এপ্রিল, ২০২৬) কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের সাপ্তাহিক রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:১৪
Share:

আপনার এই সপ্তাহ

১৯ - ২৫ এপ্রিল ২০২৬

সপ্তাহের প্রথমে গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। গৃহে সুখশান্তি বজায় থাকবে।

প্রেমে কোনও বাধা থাকবে না। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে। ব্যবসায় ভাল আয়ের যোগ রয়েছে। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। বন্ধুর খারাপ ব্যবহারে মনঃকষ্ট। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য ভাল সময় আসতে চলেছে। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে। স্বামী/স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার আশঙ্কা। 

Advertisement

সম্পদ

৪/৫

পাওনা আদায়ের খুব ভাল যোগ, ব্যবসায় উন্নতি হতে পারে।

পরিবার

২/৫

স্বামী/স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে।

সম্পর্ক

২/৫

নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভাল হবে।

পেশা

৪/৫

জীবিকা নিয়ে আনন্দে থাকবেন।

Advertisement

শুভ সংখ্যা

৪৫

শুভ দিক

পূর্ব

শুভ রত্ন

চুনি

শুভ রং

কমলা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: