অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। যেচে পরের উপকার করতে যাবেন না, পরে বিপদে পড়তে হতে পারে।
বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভাল যোগাযোগ হবে। আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে, একটু দূরত্ব বজায় রাখুন। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার আশঙ্কা। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না, ফলে মনোমালিন্য। বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে। বাবার চিকিৎসার খরচ বাড়তে পারে। বিয়ে নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে।