মীন রাশি

আপনার এই সপ্তাহ মীন রাশি— ১৯ এপ্রিল, ২০২৬ থেকে ২৫ এপ্রিল, ২০২৬

মীন রাশির এই সপ্তাহটা (১৯ থেকে ২৫ এপ্রিল, ২০২৬) কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের সাপ্তাহিক রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:৩৩
Share:

আপনার এই সপ্তাহ

১৯ - ২৫ এপ্রিল ২০২৬

সপ্তাহের প্রথম দিকে বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে, মন স্থির করুন। ছোটখাটো চোট লাগতে পারে। নিজের জন্য কিছু কেনাকাটা করতে ইচ্ছা করবে। ব্যবসায় অর্থসাহায্য ভাল পাবেন, ব্যবসা বাড়াতেও পারেন। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, তবে অশান্তি ক্ষণস্থায়ী হবে। শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে না ভাবাই ভাল হবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা থাকলেও, মিটে যাবে। বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন, তবে নিজের কাজ নিজে করাই ভাল হবে।

Advertisement

সম্পদ

১/৫

সপ্তাহের প্রথমে অর্থ নিয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে।

পরিবার

৩/৫

পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না। সপ্তাহের শেষের দিকে সন্তানদের নিয়ে পরিবারে অশান্তির ভোগ।

সম্পর্ক

৪/৫

বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে। শেষ ভাগে একটু সাবধান থাকুন।

পেশা

২/৫

জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে আছে, সাবধান থাকুন। মধ্য ভাগে পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে।

Advertisement

শুভ সংখ্যা

৫১

শুভ দিক

পশ্চিম

শুভ রত্ন

পোখরাজ

শুভ রং

হলুদ

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: