তুলা রাশি

আপনার এই সপ্তাহ তুলা রাশি— ১৯ এপ্রিল, ২০২৬ থেকে ২৫ এপ্রিল, ২০২৬

তুলা রাশির এই সপ্তাহটা (১৯ থেকে ২৫ এপ্রিল, ২০২৬) কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের সাপ্তাহিক রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:২২
Share:

আপনার এই সপ্তাহ

১৯ - ২৫ এপ্রিল ২০২৬

সপ্তাহের প্রথম দিকে কারও সঙ্গে জমি কেনা নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘ দিন ধরে কোনও আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।

অতিথিদের সঙ্গে অশান্তি বাধতে পারে, তাঁদের সঙ্গে কথা খুব বুঝে বলুন। বাকপটুতার জন্য সমাজে সুনাম অর্জন করতে পারেন। শেয়ারে টাকা বিনিয়োগ করার সময় খুব সতর্ক থাকুন, অর্থ নষ্ট হতে পারে। বাইরে ভ্রমণে গিয়ে কোনও কিছু চুরি যেতে বা হারাতে পারে। ব্যবসায় কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার। সংসারের দরকারি কাজ মধ্য ভাগে সেরে ফেলুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে, মাথা ঠান্ডা রাখুন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভাল হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। 

Advertisement

সম্পদ

২/৫

আর্থিক ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে মাথা নত করতে হতে পারে।

পরিবার

১/৫

পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে।

সম্পর্ক

১/৫

সপ্তাহের শেষের দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না।

পেশা

৩/৫

পেশাগত ক্ষেত্র ভাল থাকতে পারে, মন্দও থাকতে পারে।

Advertisement

শুভ সংখ্যা

৯৭

শুভ দিক

দক্ষিণ

শুভ রত্ন

সাদা প্রবাল

শুভ রং

সাদা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: