বৃষ রাশি

আপনার এই সপ্তাহ বৃষ রাশি— ১৯ এপ্রিল, ২০২৬ থেকে ২৫ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির এই সপ্তাহটা (১৯ থেকে ২৫ এপ্রিল, ২০২৬) কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের সাপ্তাহিক রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:০৮
Share:

আপনার এই সপ্তাহ

১৯ - ২৫ এপ্রিল ২০২৬

সপ্তাহের প্রথম দিকে চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের ঝগড়ার বিষয়ে বাড়িতে কথা তুলবেন না, তা নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে।

খুব কাছের কারও বিষয়ে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তিলাভ করবেন। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে। সংসারে কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। জলপথে ভ্রমণে যাবেন না, বিপদের আশঙ্কা। আর্থিক চাপ থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।

Advertisement

সম্পদ

৪/৫

আয়ের স্থান খুব ভাল দেখা যাচ্ছে, সপ্তাহের শেষ দিকে একটু চিন্তা থাকবে।

পরিবার

২/৫

সপ্তাহের প্রথম দিকে পরিবারে সদ্ভাব বজায় থাকবে না, শেষের দিক ভাল যাবে।

সম্পর্ক

৪/৫

সর্বত্র সম্পর্ক ভাল থাকবে।

পেশা

৩/৫

পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে।

Advertisement

শুভ সংখ্যা

৩১

শুভ দিক

পশ্চিম

শুভ রত্ন

সাদা প্রবাল

শুভ রং

সাদা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: