ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
২০ এপ্রিল ২০২৬, সোমবার অক্ষয় তৃতীয়া। এটি অত্যন্ত শুভ একটা দিন। এই দিন বাড়িতে যে কোনও শুভ কাজ করলে খুব ভাল ফল পাওয়া যায়। এই দিন ‘অক্ষয় যোগ’ও তৈরি হবে। আর ‘অক্ষয় যোগে’ যে কোনও ভাল কাজ করা খুবই মঙ্গলজনক বলে মানা হয়। বিশেষ এই দিনে কিছু কিছু রাশির ধন লাভের যোগও রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনে লটারি কেটে কারা লাভবান হতে পারেন, জেনে নিন।
কোন কোন রাশি অক্ষয় তৃতীয়ায় লটারি কেটে লাভবান হতে পারে?
মেষ: মেষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এই দিনটা খুবই শুভ বলে মনে করা হচ্ছে। হঠাৎ কোনও অর্থপ্রাপ্তি হতে পারে। লটারিতেও অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। নিজের কর্মস্থানেও বেশ কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন।
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা বেশ ভাল হতে চলেছে। এই দিন সব দিক থেকে ভাল খবর পেতে পারেন, বিশেষ করে অর্থের দিকে। হঠাৎ অর্থ লাভের আশা রাখতে পারেন এবং পাওনা অর্থ আদায় হতে পারে।
সিংহ: অক্ষয় তৃতীয়ার দিন সিংহ রাশির জাতক-জাতিকাদের আকস্মিক অর্থ লাভ হওয়ার বিশেষ যোগ রয়েছে। লটারি কাটার কথা এই দিন ভেবে দেখতেই পারেন এবং তাতে লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও ধনলাভের যোগ দেখা যাচ্ছে। পুরনো পাওনা আদায় থেকে শুরু করে যে কোনও দিক থেকে অর্থের আগমন হতে পারে।
ধনু: শুধু যে অর্থের দিক তা নয়, সব দিক থেকেই ধনু রাশির মানুষেরা উপকৃত হবেন। হঠাৎ করে অর্থের দিকে সুখবর পেতে পারেন। এই দিন ‘অক্ষয় যোগ’ সৃষ্টির কারণে ধনু জাতক-জাতিকাদের দিনটি খুব ভাল কাটতে চলেছে।