Special Intensive Revision

এ বার তৃতীয় দফার এসআইআর শুরু হচ্ছে দেশে, তালিকায় রয়েছে কোন কোন রাজ্য? জানাল নির্বাচন কমিশন

এর আগে গত অক্টোবরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে এসআইআর-এর কথা ঘোষণা করেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শুরু হয়েছিল বিহার থেকে। গত ৪ নভেম্বর থেকে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ দেশের ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-পর্ব। এ বার নির্বাচন কমিশন তৃতীয় দফার এসআইআর-এর ঘোষণা করল।

Advertisement

আগামী এপ্রিল মাস থেকে দেশের বাকি ১৯ রাজ্য, চারটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী দিল্লিতে এসআইআর-এর কাজ শুরু করা যাবে বলে আশাবাদী। বৃহস্পতিবার কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, এই দফায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ওডিশা, পঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলঙ্গানা এব‌ং উত্তরাখণ্ড রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হবেলী, দমন ও দিউ, জম্মু ও কাশ্মীর, লাদাখ ও দেশের রাজধানী দিল্লিতে এসআইআর হবে। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এ সংক্রান্ত প্রস্তুতিও শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন।

প্রসঙ্গত, গত অক্টোবরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে এসআইআর শুরুর কথা ঘোষণা করেছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে চলতি বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা। কিন্তু ওই চার বিধানসভার সঙ্গেই ভোট হতে যাওয়া অসমে সে যাত্রায় এসআইআর-নির্ঘণ্টের কথা জানায়নি কমিশন। ভারতীয় নাগরিকত্ব আইনে অসম রাজ্যের জন্য আলাদা ধারা থাকায় উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্যটির জন্য পরবর্তী সময় পৃথক ভাবে এসআইআর-বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement