Palak Paneer

পালক পনির রাঁধলেই কালচে হয়ে যায়? রান্নার সময়ে ১টি নিয়ম মানলে দেখতে হবে রেস্তরাঁর মতো

ভারতীয় হেঁশেলের জনপ্রিয় খাবার পালং পনির বা পালক পনির। পালংশাকের মসৃণ কাইয়ের মধ্যে টুকরো করা পনির, মাখন, মশলার মিশেলে সেই স্বাদ হয় অনবদ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২১:০২
Share:

কী ভাবে রাঁধলে পালক পনিরের রং হবে একেবারে সবুজ? ছবি: সংগৃহীত।

ভারতীয় হেঁশেলের জনপ্রিয় খাবার পালং পনির বা পালক পনির। পালংশাকের মসৃণ কাইয়ের মধ্যে টুকরো করা পনির, মাখন, মশলার মিশেলে সেই স্বাদ হয় অনবদ্য। নিরামিষের দিনে এই রান্নার সঙ্গে রুটি বা পরোটা বানিয়ে নিলেই বাড়ির সকলে খুশি হয়ে যান। তবে বাড়িতে পালংশাক দিয়ে কোনও রকম গ্রেভি তৈরি করতে গেলেই তা কালচে হয়ে যায়। অথচ রেস্তরাঁ থেকে যখন পালক পনির আনা হয়, তার রং হয় একেবারে সবুজ।

Advertisement

রান্না করতে গিয়ে এই সমস্যায় অনেকেই পড়েন। কেবল পালক পনির নয়, পালংশাক বেটে মুরগির মাংস, পাঁঠার মাংসে দিলেও খেতে বেশ লাগে। তবে পদটির রং কালচে হয়ে গেলে দেখতে মোটেও ভাল লাগে না। কী ভাবে রান্না করলে পালক পনির দেখতে হবে একেবারে রেস্তরাঁর মতো?

পালংশাক দিয়ে কোনও পদ রান্না করতে গেলে পালংশাকটি কী ভাবে সেদ্ধ করছেন সেটা জানা ভীষণ জরুরি। অনেকেই জলে পালংশাক সেদ্ধ করেই বেটে নেন, আর এখানেই ভুলটা হয়ে যায়। পালংশাকের সবুজ রং টিকিয়ে রাখতে হলে প্রথমে ফুটন্ত জলে নুন আর সামান্য বেকিং সোডা মিশিয়ে দিন। এ বার কুচোনো পালংশাক দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিন। হাতের কাছেই একটি বাটিতে রাখুন বরফ মেশানো ঠান্ডা জল। ফুটন্ত জল থেকে ছাঁকনি হাতা দিয়ে পালংশাক তুলে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন আরও দু’ মিনিট। তার পর জল ছেঁকে বেটে নিয়ে গ্রেভিতে ব্যবহার করুন। এই ভাবে পালংশাক সেদ্ধ করে বাটলে গ্রেভির রং আর কালচে হবে না, সবুজই থাকবে।

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement