Viral Video

রিল বানাতে প্রাণের ঝুঁকি! চলন্ত বাসের দরজা খুলে মাঝরাস্তায় স্টান্ট, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার বাইকচালক

মাঝরাস্তায় বাইক চালাতে চালাতে চলন্ত বাস এবং গাড়ির পাশে দাঁড়িয়ে পড়ছিলেন। তার পর বাস এবং গাড়ির চালকের দিকের দরজা খুলে সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রিল বানিয়ে সমাজমাধ্যমে জনপ্রিয় হওয়ার খিদে ছিল বাইকচালকের। মাঝরাস্তায় বিপজ্জনক স্টান্ট করে রিল বানাতে অদ্ভুত ফন্দি আঁটলেন তিনি। মাঝরাস্তায় বাইক চালাতে চালাতে চলন্ত বাস এবং গাড়ির পাশে দাঁড়িয়ে পড়ছিলেন। তার পর বাস এবং গাড়ির চালকের দিকের দরজা খুলে সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডেডলি কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বাইকচালক চলন্ত বাস এব‌ং গাড়ির দরজা খুলে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। এই ঘটনাটি স‌োমবার দিল্লির উসমানপুর এলাকায় ঘটেছে।

জানা গিয়েছে, সেই বাইকচালক রিল বানানোর জন্য মাঝরাস্তায় এই বিপজ্জনক স্টান্ট দেখাচ্ছিলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা নজরে পড়ে দিল্লি পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকটি বাজেয়াপ্ত করে পুলিশ। বাইকচালককেও গ্রেফতার করা হয়।

Advertisement

ভিডিয়োটি দেখে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘রিল বানানোর জন্য প্রাণের ঝুঁকি নিতেও আজকাল কেউ পিছপা হন না। নিজের শখের জন্য অন্য চালকদেরও বিরক্ত করছেন তিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement