Viral Video

ম্যাচ চলাকালীন ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে মৌমাছি! পর পর কামড়ে মৃত আম্পায়ার, ভাইরাল পরের মুহূর্তের ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, মানিকের মৃত্যুর পর তাঁর বাড়ির সামনে মৃতদেহ রাখা হয়েছে। প্রচুর মানুষ ভিড় করেছেন সেখানে। শোকপ্রকাশ করছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ক্রিকেট ম্যাচ চলাকালীন আক্রমণ একঝাঁক মৌমাছির। একের পর এক কামড় খেয়ে মারা গেলেন ৬৫ বছর বয়সি আম্পায়ার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃতের নাম মানিক গুপ্ত (৬৫)। তিনি কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ)-এর সিনিয়র আম্পায়ার ছিলেন। বিগত ৩০ বছর ধরে কেসিএ-র আম্পায়ারিং প্যানেলের অংশ ছিলেন তিনি। জানা গিয়েছে, বুধবার শুক্লাগঞ্জ উন্নাওয়ের সাপ্রু মাঠে ওয়াইএমসিসি এবং প্যারামাউন্টের মধ্যে একটি কেডিএমএ লিগ ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচেই আম্পায়ার ছিলেন মানিক। কিন্তু খেলা চলাকালীন হঠাৎই মাঠের মধ্যে হানা দেয় একঝাঁক মৌমাছি। মৌমাছির আক্রমণে বেশ কয়েক জন খেলোয়াড় এবং আম্পায়ার গুরুতর আহত হন। মানিক এবং অন্য এক আম্পায়ার জগদীশ শর্মা সাদা পোশাকে ছিলেন। তাঁদের ঘিরে প্রায় ১০ মিনিট আক্রমণ চালায় মৌমাছিগুলি। মৌমাছির কামড়ে মানিকের অবস্থা গুরুতর হয়ে পড়ে। বাকিদের সঙ্গে তাঁকেও প্রথমে উন্নাওয়ের শুক্লাগঞ্জের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে লালা লাজপত রাই হাসপাতাল এবং সেখান থেকে লক্ষ্মীপত সিংহানিয়া ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজিতে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্ষীয়ান আম্পায়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

সেই সংক্রান্ত একটি ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, মানিকের মৃত্যুর পর তাঁর বাড়ির সামনে মৃতদেহ রাখা হয়েছে। প্রচুর মানুষ ভিড় করেছেন সেখানে। শোকপ্রকাশ করছেন। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডল থেকে। বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

বর্ষীয়ান আম্পায়ারের মৃত্যু প্রসঙ্গে কেসিএ চেয়ারম্যান সঞ্জয় কপূর বলেন, ‘‘এটি একটি দুঃখজনক ঘটনা। কেসিএ-র সিনিয়র আম্পায়ার ছিলেন মানিক। খেলার প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন। শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে কেসিএ। পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement