Viral Video

বহুতলের জানলা থেকে ঝুলে প্রতিবেশীর বাড়িতে উঁকিঝুঁকি, ক্যামেরাবন্দিও করলেন! প্রৌঢ়ের কাণ্ডে হইচই, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ১২-১৩ তলা বহুতল আবাসনের সাত-আট তলার একটি ফ্ল্যাটের জানলার কার্নিশে বসে রয়েছেন এক প্রৌঢ়। এর পর নিজের শরীর সেখান থেকে ঝুলিয়ে দেন তিনি। উঁকি মারেন প্রতিবেশীর ফ্ল্যাটের বারান্দায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৭:৫৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সাত-আট তলার ফ্ল্যাটের জানলা থেকে বিপজ্জনক ভাবে ঝুলে প্রতিবেশীর বারান্দায় উঁকি! গোপনে ফোনে প্রতিবেশীদের রেকর্ডও করলেন প্রৌঢ়। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি বহুতল আবাসনের ওই ঘটনা সেখানকার বাসিন্দাদের গভীর ভাবে উদ্বিগ্ন করেছে। প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ, বহুতলের একটি ফ্ল্যাটের জানলা থেকে ঝুঁকে অনুমতি ছাড়াই প্রতিবেশীদের ক্যামেরাবন্দি করছিলেন তিনি। আর তার জন্য নিজের জীবনও ঝুঁকির মুখে ফেলেছিলেন। এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং অনেকেই আবাসনের বাসিন্দাদের নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ১২-১৩ তলা বহুতল আবাসনের সাত-আট তলার একটি ফ্ল্যাটের জানলার কার্নিশে বসে রয়েছেন এক প্রৌঢ়। এর পর নিজের শরীর সেখান থেকে ঝুলিয়ে দেন তিনি। উঁকি মারেন প্রতিবেশীর ফ্ল্যাটের বারান্দায়। এর পর ঝুলে ঝুলেই প্রতিবেশীদের কার্যকলাপ গোপনে ক্যামেরাবন্দি করতে থাকেন তিনি। কয়েক সেকেন্ড রেকর্ড করার পর আবার নিজের জায়গায় ফিরে আসেন প্রৌঢ়। কী রেকর্ড হল, তা চালিয়ে দেখতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভারতিক.ইন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। প্রৌঢ়কে চিহ্নিত করে তাঁর শাস্তির দাবিও তুলেছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘নিন্দনীয়। কে জানে প্রতিবেশী কোনও মহিলার পোশাক পরিবর্তনের ভিডিয়ো রেকর্ড করলেন কি না! এখন মানুষের যা মানসিকতা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘একটু ভুল হলে নিজেও জানলা থেকে পড়ে যমলোকে পৌঁছে যেতেন। প্রৌঢ়ের শাস্তি হওয়া উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement