Viral Video

প্রেমিকের সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারে চড়লেন তরুণী! মন গলল তরুণের ‘সরি’ শুনে, ভিডিয়ো ভাইরাল

টাওয়ার থেকে নামার নাম নেই তরুণীর। তিনি মোবাইল টাওয়ারের উপরেই গোসা করে বসে রয়েছেন। শেষ পর্যন্ত তরুণীর প্রেমিককে সেখানে নিয়ে গেল পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১০:০৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রেমিকের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছে তরুণীর। রাগ করে উঁচু মোবাইল টাওয়ারে চড়ে বসলেন তিনি। বিপদ দেখে টাওয়ারের নীচে জড়ো হয়ে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে গেল পুলিশও। কিন্তু কারও অনুরোধেই টাওয়ার থেকে নামতে রাজি নন তরুণী। শেষমেশ টাওয়ারের নীচে পৌঁছোলেন তাঁর প্রেমিক। গলা ফাটিয়ে সকলের সামনে ক্ষমা চাইলেন তরুণ। প্রেমিকের মুখে ‘সরি’ শুনে মন গলল তরুণীর। তার পর টাওয়ার থেকে নেমে পড়লেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডিজি_হিন্দুস্তান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মোবাইল টাওয়ারে উঠে বসে রয়েছেন। নীচ‌ে গ্রামবাসী থেকে শুরু করে পুলিশকর্মীরা জড়ো হয়ে রয়েছেন। কিন্তু টাওয়ার থেকে নামার নাম নেই তরুণীর। তিনি মোবাইল টাওয়ারের উপরেই গোসা করে বসে রয়েছেন। শেষ পর্যন্ত তরুণীর প্রেমিককে সেখানে নিয়ে গেল পুলিশ।

সকলের সামনে প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন তরুণ। শেষমেশ প্রেমিকের অনুরোধেই টাওয়ার থেকে নীচে নামলেন তরুণী। জানা গিয়েছেন, সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের প্রতাপগঢ় জেলার একটি গ্রামে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রেমিকের সঙ্গে ঝগড়া করে এত বড় ঝুঁকি নেওয়া একেবারেই সঠিক পদক্ষেপ নয়। তরুণীর কোনও বড় রকমের বিপদ হতে পারত। তখন তার দায় কে নিতেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement