Israel-Arab Conflict

ইজ়রায়েল পশ্চিম এশিয়া দখল করলেও আমেরিকার আপত্তি নেই! মার্কিন রাষ্ট্রদুত বললেন, ‘ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার’

ইজ়রায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত মাইক হাকাবি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, পশ্চিম এশিয়া ভূখণ্ডের উপর ইহুদি জনগণের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০
Share:

(বাঁ দিকে) বেঞ্জামিন নেতানিয়াহুর এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা যদি গোটা পশ্চিম এশিয়া দখল করে নেয় তবে ভালই হবে! শনিবার স্পষ্ট ভাষায় এ কথা জানালেন ইজ়রায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত মাইক হাকাবি। তিনি বলেন, ‘‘এই ভূখণ্ডের (মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া) উপর ইহুদি জনগণের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে। এই সীমানা বাইবেলে নির্ধারিত হয়েছে।’’

Advertisement

পশ্চিম এশিয়ার উপর ইহুদি জনগণের ‘ন্যায্য অধিকারের’ কথা বলতে গিয়ে ওল্ড টেস্টামেন্টের উদাহরণও টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একদা প্রথম সারির নেতা হাকাবি। প্রসঙ্গত, আমেরিকার আরাকানস প্রদেশের প্রাক্তন গভর্নর হাকাবিকে ইজ়রায়েলে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে ট্রাম্পের জমানাতেই। ঘটনাচক্রে, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার রাতে লেবাননে ইজ়রায়েলি বিমানহানার পরেই তাঁর এমন বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে এল।

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় নৌবহর মোতায়েন শুরু করেছে আমেরিকা। তৈরি হয়েছে যুদ্ধের আশঙ্কা। রমজানের সময় প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের আল আকসা মসজিদ প্রবেশের উপর নেতানিয়াহু সরকারের বিধিনিষেধকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়েছে। লেবাননে নতুন করে ইজ়রায়েলি হামলাও বড় অশান্তির অনুঘটক হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। এই আবহে এই সাক্ষাৎকারে

Advertisement

ইসরায়েলের ভৌগোলিক সীমা নিয়ে প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য, ‘‘ওরা (ইজ়রায়েল) যদি সবটা দখল করে নেয়, তবে ভালোই হবে!’’ ইজ়রায়েল পশ্চিম এশিয়া সত্যিই দখল করবে কি না জানতে চাওয়া হলে হাকাবি বলেন, ‘‘ওরা সেটা চায় না। ওরা এমন দাবিও করেনি।’’ প্রশ্নকর্তা টুকার কার্লসেন এর পরে তাঁকে জানান, বাইবেলে ইব্রাহিমের বংশধরদের জন্য যে ভূখণ্ড নির্ধারিত হয়েছে, তা ইরাকের ফোরাত নদী থেকে মিশরের নীল নদের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত। আধুনিক লেবানন, সিরিয়া, জর্ডন এবং সৌদি আরবের কিছু অংশও তার অন্তর্ভুক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement