শারদোৎসব শেষ হলেও এখনও চর্চা চলছে ৫০০ ফুটের এআই-আলপনা নিয়ে!
নিউ টাউনের রাস্তায় বিরাট এই আলপনা আঁকা হয়েছে।
শারদোৎসব শেষ হলেও তার রেশ এখনও যায়নি। সদ্য শেষ হওয়া এ বারের দুর্গাপুজোর নানা স্মৃতি নিয়ে আলোচনা চলছেই। যার মধ্যে অন্যতম - ৫০০ ফুটের আলপনা!
এ বছর দুর্গাপুজো উপলক্ষে ৫০০ ফুট লম্বা এই আলপনা দেওয়া হয়েছিল কলকাতা লাগোয়া নিউ টাউনের রাস্তায়।
এই আলপনার বিরাট আকার যেমন সকলের নজর কেড়েছিল, তেমনই আলোচনায় উঠে এসেছিল এর পরিকল্পনা ও বাস্তবায়নের প্রক্রিয়া।
এই আলপনার নকশা তৈরি করা হয়েছিল অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মাধ্যমে।
প্রযুক্তির সহায়তা নিয়ে এই আলপনার নকশনা তৈরির কাজে যুক্ত ছিলেন শিল্পী শুভ্রনীল নাথ।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমে শিল্পী জানিয়েছেন, এই বিষয়টির জন্য শুধুমাত্র প্রশিক্ষণ নিতেই ৮ থেকে ১০ দিন সময় লেগেছে।
নকশা তৈরি থেকে তা বাস্তবে ফুটিয়ে তোলা - পুরো প্রক্রিয়াটি শেষ করতে মোট ১৮ থেকে ১৯ দিন সময় লেগেছে।
নিউ টাউনের রাস্তায় প্রযুক্তি-নির্ভর নকশায় আলপনাটি এঁকেছেন শিল্পী অনিন্দিতা দেব ও তাঁর দলের সদস্যরা। সময় লেগেছে ৫ দিন।
শিল্পী সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই কাজে তাঁদের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল বৃষ্টি ও বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন:
এ ছাড়া, আলপনার নকশা এআই-নির্মিত হওয়ায় তা রূপায়ণ করতে গিয়ে কিছু টেকনিক্যাল প্রতিবন্ধকতাও তৈরি হয়। যদিও শেষমেষ নির্ধারিত সময়েই কাজ শেষ হয়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)