কলকাতার সেরা ১১টি আবাসনের পুজোকে বেছে নিল আনন্দবাজার অনলাইন
অবশেষে ফলপ্রকাশ। আনন্দবাজার অনলাইনের চোখে কোন এগারোটি পুজো হল কলকাতার সেরা আবাসনের পুজো।
অপেক্ষার অবসান। কলকাতার সেরা ১১টি আবাসনের পুজোকে বেছে নিল আনন্দবাজার অনলাইন।
আবাসনের সিংহাসনে ২০২২ — ‘সেরার সেরা’ পুজোর স্বীকৃতি পেয়ে প্রথম হয়েছে - দেবলোক রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
‘প্রথম রানার আপ’ অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে উৎসব অ্যাভেনিডা
‘দ্বিতীয় রানার আপ’ অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে সিলভার ওক এস্টেট দুর্গা পুজো
‘সামাজিক কাজ' -এর নিরিখে সেরা হয়েছে বিধাননগর রেন্টাল হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশন
আরও পড়ুন:
‘সেরা প্রতিমা' পেয়েছে লেকউড এস্টেট পুজো অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন
‘কম বাজেটে নজরকাড়া' পুজোর তকমা পেয়েছে স্কাইলাইন লেকভিউ
‘পরিবেশ-বান্ধব পুজো'র নিরিখে সেরার তকমা পেয়েছে সাউথ সিটি আবাসন
‘মণ্ডপের সামগ্রিক নিরাপত্তা'র নিরিখে সেরা হয়েছে অভিষিক্তা-২
আরও পড়ুন:
‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড' পেয়েছে মার্লিন ম্যাক্সিমাস অ্যাপার্টমেন্ট ওনারস অ্যাসোসিয়েশন
‘ডিজিটালি বাজিমাত' অর্থাৎ নেটমাধ্যমে কাজের ভিত্তিতে সেরা হয়েছে জেনেক্স ভ্যালি ওয়েলফেয়ার সোস্যাইটি
‘জনতার রায়ে সেরা' হয়েছে এমবিপিএস ওয়াটারভিউ