জিতেই মঞ্জুর বাড়িতে অর্জুন

অর্জুনের বক্তব্য, “২৬ বছর পরে কলঙ্ক মুক্ত হলাম।” আর অর্জুনকে পাশে বসিয়ে মঞ্জু বলেছেন, “১৫ বছর সরকারি দলের বিধায়ক থেকেও স্বামীর খুনিদের শাস্তি দিতে পারিনি। চরম অপমানিত হয়েছি।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৮:২৮
(বাঁ দিকে) মঞ্জু বসু এবং অর্জুন সিংহ (ডান দিকে)।

(বাঁ দিকে) মঞ্জু বসু এবং অর্জুন সিংহ (ডান দিকে)। — ফাইল চিত্র।

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ের শংসাপত্র হাতে নিয়েই বিজেপির জয়ী প্রার্থী অর্জুন সিংহ গেলেন বিদায়ী বিধায়ক মঞ্জু বসুর বাড়িতে। মঞ্জুকে প্রণাম করে ফুলের তোড়া, মিষ্টির বাক্স দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন। ২০০০ সালে তৃণমূলের যুব-নেতা বিকাশ বসু খুন হয়েছিলেন। তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের রাজনীতিতে প্রবেশ বিকাশের স্ত্রী মঞ্জুর। এ বার ভোটের আগেই অবশ্য রাজনীতি ছেড়েছেন মঞ্জু। বিকাশ-খুনে নাম জড়িয়েছিল অর্জুনের। অর্জুনের অবশ্য বক্তব্য, “২৬ বছর পরে কলঙ্ক মুক্ত হলাম।” আর অর্জুনকে পাশে বসিয়ে মঞ্জু বলেছেন, “১৫ বছর সরকারি দলের বিধায়ক থেকেও স্বামীর খুনিদের শাস্তি দিতে পারিনি। চরম অপমানিত হয়েছি।” স্বামীর খুনের কিনারা করার দাবি তিনি আর তুলতে চান না বলেও জানিয়েছেন মঞ্জু। তবে এ-ও জানিয়েছেন, নতুন সরকার পদক্ষেপ করলে সহযোগিতা করবেন। তৃণমূল ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতার নির্বাচনী বিপর্যয়ের জন্য ‘অহঙ্কার’ই দায়ী বলে দাবি মঞ্জুর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Arjun Singh TMC BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy