আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানি ফেরালেন উপপ্রধান শ্যামল বায়েন। শনিবার ৪২ জন গ্রামবাসীকে ফেরত দিলেন প্রায় আড়াই লক্ষ টাকা। বীরভূমের ময়ূরেশ্বর-২ ব্লকের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের বীরনগরী গ্রামের ঘটনা।
অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন উপভোক্তার কাছ থেকে ২ হাজার থেকে ১৫-২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। টাকা ফেরত পেয়ে এক চাষির দাবি, বাংলা আবাস যোজনার টাকা ঢোকার আগেই তাঁর কাছ থেকে ২৭ হাজার টাকা নেওয়া হয়েছিল। আরও অভিযোগ, বলা হয়েছিল টাকা না দিলে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে গ্রামবাসীরা টাকা ফেরতের দাবি জানান। তার পরে উপপ্রধান সকলের টাকা ফেরত দিলেন।