Advertisement
E-Paper

থানার আধিকারিকের নাম ভাঁড়িয়ে অনলাইনে প্রতারণা! লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেফতার ২

পুরুলিয়ার পাড়া থানা এলাকায় টাকা পাঠানোর দোকান রয়েছে এক ব্যক্তির। অভিযোগ, অপরিচিত একটি নম্বর থেকে থানার মেজবাবুর নাম করে তাঁর কাছে ফোন আসে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০০:১৩
ধৃতদের ডাক্তারি পরীক্ষার জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে।

ধৃতদের ডাক্তারি পরীক্ষার জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। — নিজস্ব চিত্র।

থানার আধিকারিকের নাম করে অনলাইনে টাকা চেয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার দুই যুবক। শনিবার ধৃতদের পুরুলিয়া আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুরুলিয়ার পাড়া থানা এলাকায় টাকা পাঠানোর দোকান রয়েছে এক ব্যক্তির। অভিযোগ, অপরিচিত একটি নম্বর থেকে থানার মেজবাবুর নাম করে তাঁর কাছে ফোন আসে। বলা হয়, পুলিশ আধিকারিকের টাকার প্রয়োজন কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই। তার পরেই অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠাতে বলে বলা হয় থানায় কাউকে পাঠিয়ে নগদ নিয়ে নিতে। মেজবাবু ফোন করেছেন ভেবে ওই ব্যবসায়ী দুই ধাপে লক্ষাধিক টাকা পাঠান। পরে পরিচিত এক জনকে মেজবাবুর কাছ থেকে টাকা আনার জন্য থানায় পাঠান ব্যবসায়ী। জানা যায়, যে নম্বর থেকে ফোন এসেছিল সেটি আদৌ ওই আধিকারিকের নয়। এর পরে গত ২১ জুন পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যবসায়ী।

অন্য দিকে, একই কায়দায় প্রতারণার অভিযোগে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা থেকে সুবোধ বর্মণ ও সাগর বল্লভ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে খবর, সুবোধের বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও সাগরের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। পুরুলিয়া সাইবার ক্রাইম থানার দাবি, পাড়া থানা এলাকার প্রতারণার ঘটনাতেও যুক্ত ওই দুই যুবক। ধৃতদের পুরুলিয়া নিয়ে যাওয়া হয়। রবিবার আদালতে পেশ করা হলে দুই অভিযুক্তের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Fraud Case Fraud

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy