ভোটহারাদের ভোটের দিন ‘কালা দিবস’ ডাক

আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্রদের আহ্বানে শুরু হওয়া ধর্না অবস্থানে ক্রমে নানা স্তরের সাধারণ নাগরিকেরা শামিল হয়েছেন। ভোটাধিকার হারানো মানুষের নানা আশঙ্কা তাঁরা মেলে ধরেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৭:২৬

—প্রতীকী চিত্র।

ঐক্যবদ্ধ আন্দোলন এবং নানা স্তরের মানুষের ক্ষোভ ছিলই। সুপ্রিম কোর্ট ভোটের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া মানুষজনের নাম ভোটার তালিকাভুক্ত করেছে। তাতেও লক্ষ লক্ষ বৈধ ভোটারের ভোট দিতে পারা কার্যত অসম্ভব বলেই মনে করছে নাগাড়ে ৪৭ দিন ধরে অবস্থানরত ভোটাধিকার রক্ষা মঞ্চ। এই অবস্থায় রবিবার পার্ক সার্কাসের অবস্থান স্থল থেকে আন্দোলনকারীদের আর্জি, আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের দিন কালা দিবস পালন করা হোক। অর্থাৎ, যাঁরা ভোট দিতে যাবেন, তাঁরা কালো ব্যাজ পরে যাবেন বলে ঠিক হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটার দূরে পোস্টার দিয়ে প্রতিবাদেরও পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কাল, মঙ্গলবার বিকেলে যাদবপুর এইটবি-র মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত মশাল-মিছিল ও বুধবার বিকেলে পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তাঁরা।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্রদের আহ্বানে শুরু হওয়া ধর্না অবস্থানে ক্রমে নানা স্তরের সাধারণ নাগরিকেরা শামিল হয়েছেন। ভোটাধিকার হারানো মানুষের নানা আশঙ্কা তাঁরা এ দিন মেলে ধরেন। যেমন— ব্যাঙ্কে কেওয়াইসি করতে গিয়ে কেউ শুনেছেন এসআইআর তালিকা চাওয়া হয়েছে অথবা বিহারে এসআইআরে বাদ পড়া ৩৫ লক্ষের রেশন বন্ধ করা বলে হয়েছে জানিয়ে রাজনৈতিক প্রচারে পশ্চিমবঙ্গের মানুষকেও হুমকি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেশছাড়া করার হুমকি নিয়েও অনেকে বিচলিত।

সাইদুর রহমান, ঝিলম রায় প্রমুখ প্রতিবাদীরা জানান, ট্রাইবুনালে কার আর্জির কী হল, সেটাও অনেকে বুঝতে পারছেন না। অনেকে জানেন না, আদৌ তাঁদের নাম তালিকায় আছে, না নেই!

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SIR Election Commission Aliah University

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy