স্ট্রং রুম ‘সিল’ করতে দেরি, নালিশ সিপিএমের

অভিযোগ, আইনি বাধ্যবাধকতা সত্ত্বেও ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পরেও ওই বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম ‘সিল’ হয়নি এবং নির্বাচনী নথিপত্রের আইনি পরীক্ষা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৭:৫০

— ফাইল চিত্র।

ভোটের পরে এ বার দমদম উত্তরের রিসিভিং সেন্টার (ডিসিআরসি) গুরু নানক কলেজে গুরুতর প্রক্রিয়াগত ত্রুটির অভিযোগে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে লিখিত প্রতিবাদ জানাল সিপিএম। তাদের অভিযোগ, আইনি বাধ্যবাধকতা সত্ত্বেও ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পরেও ওই বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম ‘সিল’ হয়নি এবং নির্বাচনী নথিপত্রের আইনি পরীক্ষা হয়নি। সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী এ দিন অভিযোগপত্রে বলেছেন, ‘পুরো বিষয়টি শুধু প্রযুক্তিগত দেরি নয়, কমিশনের নির্ধারিত নির্দেশিকাবলিরও লঙ্ঘন।’ আরও অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ নির্বাচনী নথিপত্র ব্যাখ্যাতীত ভাবে পাওয়া যাচ্ছে না। স্ট্রং রুম সিল করতে দেরি হওয়ায় কারচুপির আশঙ্কার পাশাপাশি রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচনী আধিকারিকের স্বচ্ছতার অভিযোগও তুলেছে সিপিএম। এই পরিস্থিতিতে সিপিএমের দাবি, তাদের প্রতিনিধির উপস্থিতিতে দ্রুত স্ট্রং রুম সিল করতে হবে এবং কেন দেরি হল, তার ব্যাখ্যা জরুরি। সিপিএমের সংযোজন, ‘এর পরেও যদি দেরি হয়, তা হলে তা ভোটের ফলকে প্রভাবিত করার জন্যই করা বলে ধরে নিতে হবে।’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Election Commission CPIM

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy