Advertisement
E-Paper

জামাইকে ভুল জিনিস উপহার দিলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে! কোন জিনিসগুলি দেওয়া শাস্ত্রসম্মত?

শাস্ত্রে উপহার দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। উপহার হিসাবে কী দেওয়া হচ্ছে, না হচ্ছে তার উপর নানা বিষয় নির্ভর করে। তাই জামাইয়ের জন্য উপহার বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৬:৩০
jamai sasthi

ছবি: এআই সহায়তায় তৈরি।

২০ জুন ২০২৬, শনিবার জামাইষষ্ঠী। প্রায় প্রত্যেক বাঙালি হিন্দুর কাছে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। জামাইষষ্ঠী মানেই মেয়ে-জামাইয়ের বাড়ি আসা। চলে দেদার খাওয়াদাওয়া আর হুল্লোড়। বিভিন্ন রীতি পালনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শাশুড়ি মায়েরা মেয়ে-জামাইয়ের হাতে হলুদ রঙের সুতো বেঁধে দিয়ে তাঁদের দাম্পত্যসুখ এবং দীর্ঘায়ু কামনা করেন। চলে বিশাল ভূরিভোজও। এরই সঙ্গে চলে উপহার আদান-প্রদানের পালা। শাশুড়ি যেমন মেয়ে-জামাইকে উপহার দেন, তেমনই মেয়ে-জামাইকেও বাবা-মায়ের জন্য উপহার নিয়ে যেতে হয়। শাস্ত্রে উপহার দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। উপহার হিসাবে কী দেওয়া হচ্ছে, না হচ্ছে তার উপর নানা বিষয় নির্ভর করে। তাই জামাইয়ের জন্য উপহার বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। শাস্ত্রমতে, কোন বিষয়গুলি উপহার হিসাবে দেওয়া যেতে পারে জেনে নিন।

জামাইকে কোন জিনিসগুলি উপহার দেওয়া যেতে পারে?

পোশাক: জামাইষষ্ঠীর উপহারের তালিকায় সবার প্রথমে পোশাকের কথাই মাথায় আসে। জামাইকে নির্দ্বিধায় পোশাক উপহার দেওয়া যেতে পারে। তবে সেটির রং বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কালো বা গাঢ় রঙের পোশাক উপহার হিসাবে দেওয়া যাবে না। এতে সম্পর্কের উপর কুপ্রভাব পড়তে পারে। হালকা রঙের পোশাক উপহার হিসাবে দেওয়া শ্রেয়।

বৈদ্যুতিন যন্ত্র: প্রতি বছর পোশাক উপহার দিতে দিতে হাঁপিয়ে গেলে বৈদ্যুতিন যন্ত্রও উপহার হিসাবে দেওয়া যেতে পারে। যে কোনও বৈদ্যুতিন সামগ্রীই উপহার হিসাবে শুভ। এতে কোনও বাছবিচার করার দরকার নেই।

ব্যাগ: অনেক শাশুড়ি মাই জামাইকে মানিব্যাগ উপহার দিয়ে থাকেন। কিন্তু এই কাজটি মোটেই শাস্ত্রসম্মত নয়। পরিবর্তে ল্যাপটপ ব্যাগ, পিঠে নেওয়ার ব্যাগ প্রভৃতি উপহার দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে কালো রং এড়িয়ে চলাই ভাল। মানিব্যাগ যদি উপহার দিতেই হয়, তার মধ্যে কিছু টাকা ভরে উপহার দিতে হবে।

রুপোর গয়না: বহু জাতকই হাতে রুপোর বালা, ব্রেসলেট প্রভৃতি পরতে ভালবাসেন। আপনার জামাইও যদি তাঁদের মধ্যে একজন হন তা হলে রুপোর তৈরি বালা বা ব্রেসলেট উপহার দিতে পারেন। গলার চেন বা আংটিও দেওয়া যেতে পারে।

ঘর সাজানোর জিনিস: ঘর সাজানোর জিনিসও উপহার হিসাবে দারুণ বিকল্প। অফিসের ডেস্কে রাখার মতো বা ঘরে রাখার জন্য লাফিং বুদ্ধের মূর্তি, বুদ্ধমূর্তি এ সমস্ত নানা জিনিস উপহার হিসাবে দিতে পারেন। তবে ঘড়ি এ ক্ষেত্রে উপহারের তালিকা থেকে বাদ রাখতে হবে।

Jamai Sasthi Astrology Astro Tips Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy