জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ সংখ্যাতত্ত্ব। সাধারণত মানুষের জন্মতারিখের উপর ভিত্তি করে সংখ্যাতত্ত্বের কাজ হয়। এর সাহায্যে হিসাব করে নির্ধারণ করা হয় মানুষের জন্মসংখ্যা। সেই জন্মসংখ্যার নিরিখে নির্দিষ্ট মানুষের নানা গুণ, চরিত্রের দিক প্রভৃতির হদিস দেওয়া সম্ভব। ভিন্ন সংখ্যার সঙ্গে সম্পর্কিত পৃথক পৃথক গ্রহ। তাই সংখ্যাতত্ত্বের নির্দিষ্ট কিছু বিষয় মেনে কোষ্ঠীতে গ্রহের স্থান উন্নত করা সম্ভব। প্রতিটি মানুষের কোষ্ঠীতেই কোনও না কোনও গ্রহের স্থান দুর্বল হয়। সেই কারণে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তবে সংখ্যাশাস্ত্র জানাচ্ছে জন্মসংখ্যাতেই লুকিয়ে রয়েছে এর সমাধান। সেই অনুযায়ী বিশেষ কিছু জিনিস যদি আমাদের কাছে রাখা যায় তা হলে খুব ভাল ফলপ্রাপ্তি হবে। গ্রহদের খারাপ প্রভাব কাটাতে জন্মসংখ্যা মেনে সঙ্গে কী রাখবেন, দেখে নিন।
আরও পড়ুন:
১: সূর্য দ্বারা পরিচালিত ১ জন্মসংখ্যার ব্যক্তিরা গ্রহদের খারাপ প্রভাব কাটাতে সঙ্গে সর্বদা একটা তামার কয়েন রেখে দিন। খুব ভাল ফল পাবেন।
২: ২ জন্মসংখ্যার অধিপতি চন্দ্র। সঙ্গে একটা রুপোর কয়েন বা রুপোর ছোট্ট টুকরো রাখলে আপনারা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
৩: দেবগুরু বৃহস্পতির কৃপায় থাকেন ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। গ্রহের সঙ্গে সম্পর্কিত জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সঙ্গে একটা হলুদ রঙের কাপড়ের টুকরো বা হলুদ রুমাল রাখুন।
আরও পড়ুন:
৪: ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নিয়ন্ত্রণ করে রাহু। আপনারা সঙ্গে পোড়ামাটির টুকরো রেখে দিন। এ ছাড়া ঘরবাড়ি, অফিসের ডেস্কেও পোড়ামাটির তৈরি জিনিস রাখতে পারেন।
৫: সঙ্গে সব সময় একটা সবুজ রুমাল রাখলে শুভ ফলপ্রাপ্তি হবে বুধ দ্বারা নিয়ন্ত্রিত ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের।
৬: ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নিয়ন্ত্রণ করে শুক্র। সঙ্গে একটা সাদা রঙের রুমাল রাখলে গ্রহের সকল কুপ্রভাব থেকে রক্ষা মিলবে।
আরও পড়ুন:
৭: কেতু দ্বারা নিয়ন্ত্রিত হন ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। জীবনের সকল সমস্যা কাটিয়ে উঠতে সঙ্গে কালো রঙের সুতো রাখতে পারেন।
৮: নিজের সঙ্গে সর্বদা একটা লোহার টুকরো রাখলে শনি দ্বারা নিয়ন্ত্রিত ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা জীবনে বিভিন্ন সমস্যা থেকে রেহাই পাবেন।
৯: লাল রঙের রুমাল রাখলে মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা গ্রহের খারাপ প্রভাব কাটিয়ে উঠতে পারবেন।