Advertisement
E-Paper

মঙ্গলবার করে আর মন্দিরে যেতে হবে না, বাড়িতেই করা যাবে হনুমানজির উপাসনা! সঠিক নিয়মের হদিস দিলেন জ্যোতিষী

মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে তাঁর পুজো দিলে যতটা না ভাল ফলপ্রাপ্তি হয়, তার থেকেও বেশি ভাল ফল পাওয়া যায় যদি বাড়িতেই হনুমানের একটা মূর্তি বা ছবি স্থাপন করলে। এর জন্য পুরোহিত ডাকতে হবে না। নিজেই সে কাজ করে নিতে পারবেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৭:৫১
hanumanji

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মে হনুমানজির মাহাত্ম্য সম্বন্ধে আমাদের প্রায় সকলেরই জানা রয়েছে। জীবনের সকল বাধা-বিঘ্ন কাটিয়ে সফলতার পথ উন্মুক্ত করতে সাহায্য করেন হনুমানজি। এ ছাড়া নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে আমাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। তবে মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে তাঁর পুজো দিলে যতটা না ভাল ফলপ্রাপ্তি হয়, তার থেকেও বেশি ভাল ফল পাওয়া যায় যদি বাড়িতেই একটা হনুমানের মূর্তি বা ছবি স্থাপন করা যায়। এর জন্য পুরোহিত ডাকতে হবে না। নিজেই সে কাজ করে নিতে পারবেন। রইল উপায়।

বাড়িতে কোন উপায়ে হনুমানজীর পুজো করবেন?

  • মঙ্গলবার সকাল সকাল স্নান করে শুদ্ধ বসন পরুন। তার পর বাড়ির উত্তর দিকে একটা চৌকি পাতুন। তার উপর লাল কাপড় পাতুন। সেখানে বজরংবলীর মূর্তি বা ছবি রাখুন।
  • ধূপ-দীপ জ্বালিয়ে তুলসীপাতা এবং লাল জবাফুল সহযোগে পুজো করুন।
  • হনুমানজির পায়ের কাছে চামেলির তেলে মেশানো কমলা রঙের সিঁদুর নিবেদন করুন।
  • নৈবেদ্য হিসাবে দিন লাড্ডু, ছোলা এবং গুড়। ফলের মধ্যে কলা অবশ্যই দিতে হবে। মন চাইলে অন্য ফলও দিতে পারেন।
  • সব শেষে মনোযোগ সহকারে হনুমান চালিশা পাঠ করুন। ১০৮ বার পাঠ করতে পারলে খুব ভাল হয়। সম্ভব না হলে তিন বার পাঠ করলেও চলবে।
Hanuman Puja Lord Hanuman Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy